ফাইল ছবি
মুম্বাইয়ে আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’-এর দ্বিতীয় লটের শুটিং শেষ করে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
জানা গেছে, টানা দুই সপ্তাহ ধরে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং করেন এই নায়ক।
শাকিব খান বলেন, বরবাদ নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে। এটা অনেক বিগ স্কেলের ছবি।
সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত প্রথম সিনেমা ‘বরবাদ’। অ্যাকশন ভয়োলেন্স ও রোম্যান্টিক ধাঁচের এ ছবিটি নির্মাণে কোনো ত্রুটি রাখেননি তিনি।
‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।
এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে দেখা যাবে কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহানকে। আসছে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।











































