পাকিস্তানের লাহোরে একজন স্বেচ্ছাসেবক ইফতারি তৈরি করছেন। ফাইল ছবি : এএফপি
বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এ মাসে রোজা পালনকারী মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকবে, যা অবস্থানভেদে ১২ থেকে ১৬ ঘণ্টার মধ্যে পরিবর্তনশীল। দিনের বেলায় রোজা পালনের অর্থ হলো খাদ্য, পানীয়, ধূমপান ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকা, যার মাধ্যমে ‘তাকওয়া’ বা আল্লাহর প্রতি সচেতনতা বৃদ্ধি করা হয়।
কেন রমজান প্রতিবছর ভিন্ন দিনে শুরু হয়?
রমজান প্রতিবছর ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়।
কারণ ইসলামী বর্ষপঞ্জি চন্দ্র-হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে গঠিত, যেখানে মাস হয় ২৯ বা ৩০ দিনের। এই কারণে ২০৩০ সালে রমজান দুইবার পড়বে—প্রথমবার ৫ জানুয়ারি ও দ্বিতীয়বার ২৬ ডিসেম্বর শুরু হবে।
বিভিন্ন ধর্মের রোজা ও উপবাসের মধ্যে পার্থক্য কী
বিশ্বব্যাপী রোজার সময়কাল
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দিনের ব্যাপ্তি এক রকম নয়। বিশ্বের দক্ষিণতম দেশগুলোর মধ্যে চিলি বা নিউজিল্যান্ডে রোজার সময়কাল হবে প্রায় ১৩ ঘণ্টা, আর উত্তর গোলার্ধের দেশগুলো যেমন আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডে এটি ১৬ ঘণ্টা বা তার বেশি হবে।
উত্তর গোলার্ধের মুসলিমদের জন্য এ বছর রোজার সময় তুলনামূলকভাবে কিছুটা কম হবে এবং এটি ২০৩১ সাল পর্যন্ত ক্রমে কমবে। কারণ ওই বছর রমজান পড়বে শীতের সর্বনিম্ন দিনের সঙ্গে। এরপর আবার তা দীর্ঘ হতে থাকবে। দক্ষিণ গোলার্ধের মুসলিমদের জন্য এর উল্টোটি ঘটবে।
বিশ্বব্যাপী বিভিন্ন শহরে রোজার গড় সময়্কাল
নিচে কিছু শহরে গড় রোজার সময়কাল দেওয়া হলো (প্রকৃত সময় দিন ও গণনার পদ্ধতি অনুযায়ী সামান্য পার্থক্য হতে পারে) :
১৬ ঘণ্টা
– নুক, গ্রিনল্যান্ড
– রেইকিয়াভিক, আইসল্যান্ড
১৫ ঘণ্টা
– হেলসিংকি, ফিনল্যান্ড
– অসলো, নরওয়ে
– স্টকহোম, সুইডেন
– গ্লাসগো, স্কটল্যান্ড
১৪ ঘণ্টা
– বার্লিন, জার্মানি
– ডাবলিন, আয়ারল্যান্ড
– মস্কো, রাশিয়া
– আমস্টারডাম, নেদারল্যান্ডস
– ওয়ারশ, পোল্যান্ড
– আস্তানা, কাজাখস্তান
– ব্রাসেলস, বেলজিয়াম
– লন্ডন, যুক্তরাজ্য
– জুরিখ, সুইজারল্যান্ড
– বুখারেস্ট, রুমানিয়া
– সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা
– সোফিয়া, বুলগেরিয়া
– রোম, ইতালি
– মাদ্রিদ, স্পেন
– প্যারিস, ফ্রান্স
– আঙ্কারা, তুরস্ক
– নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
– অটোয়া, কানাডা
– বেইজিং, চীন
১৩ ঘণ্টা
– এথেন্স, গ্রিস
– লিসবন, পর্তুগাল
– টোকিও, জাপান
– ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
– লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
– তিউনিস, তিউনিসিয়া
– আলজিয়ার্স, আলজেরিয়া
– তেহরান, ইরান
– কাবুল, আফগানিস্তান
– নয়াদিল্লি, ভারত
– ঢাকা, বাংলাদেশ
– রাবাত, মরক্কো
– দামেস্ক, সিরিয়া
– ইসলামাবাদ, পাকিস্তান
– বাগদাদ, ইরাক
– বৈরুত, লেবানন
– আম্মান, জর্ডান
– গাজা সিটি, ফিলিস্তিন
– কায়রো, মিসর
– দোহা, কাতার
– দুবাই, সংযুক্ত আরব আমিরাত
– খার্তুম, সুদান
– রিয়াদ, সৌদি আরব
– আবুজা, নাইজেরিয়া
– এডেন, ইয়েমেন
– ডাকার, সেনেগাল
– আদ্দিস আবাবা, ইথিওপিয়া
– বুয়েনস আইরেস, আর্জেন্টিনা
– কলম্বো, শ্রীলঙ্কা
– কুয়ালালামপুর, মালয়েশিয়া
– মোগাদিশু, সোমালিয়া
– সিউদাদ দেল এস্তে, প্যারাগুয়ে
– নাইরোবি, কেনিয়া
– হারারে, জিম্বাবুয়ে
– জাকার্তা, ইন্দোনেশিয়া
– লুয়ান্ডা, অ্যাঙ্গোলা
– ব্যাংকক, থাইল্যান্ড
– ব্রাসিলিয়া, ব্রাজিল
– জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
– মন্টেভিডিও, উরুগুয়ে
– ক্যানবেরা, অস্ট্রেলিয়া
– পুয়ের্তো মন্ট, চিলি
– ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড











































