স্থানীয় সরকার সচিবকে প্রত্যাহার

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

রেজাউল মাকছুদ জাহেদী গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তিন সচিবকে ওএসডি এবং ৯ সচিবের চুক্তি বাতিল করা হয়।

LEAVE A REPLY