মাত্র ১৪ বছরে ৩৫ বলে আইপিএলে সেঞ্চুরি, কে এই বৈভব সূর্যবংশী? (ভিডিওসহ)

সংগৃহীত ছবি

ক্রিকেটবিশ্বে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক নাম—বৈভব সুরিয়াবংশী। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে সেঞ্চুরি, তা-ও আবার মাত্র ৩৫ বলে! রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি ব্যাটার যেন চোখের পলকে বিস্ময় থেকে বাস্তবতার নাম হয়ে উঠেছেন। কিন্তু প্রশ্ন রয়ে যায়—কে এই বৈভব? কোথা থেকে এলেন তিনি? কিভাবে এত কম বয়সেই পৌঁছে গেলেন আলোচিত মঞ্চে?

বৈভবের জন্ম ২০১১ সালে। মাত্র ৪ বছর বয়সে ক্রিকেটের হাতেখড়ি হয় তার।

৯ বছর বয়সে বাবার তত্ত্বাবধানে ভর্তি হন স্থানীয় একটি ক্রিকেট একাডেমিতে। বয়সে ছোট হলেও ক্রিকেট দক্ষতায় ছিলেন অনেক এগিয়ে। তাই খুব অল্প সময়েই তার প্রতিভার কথা ছড়িয়ে পড়ে। ১২ বছর বয়সেই খেলেন বিহারের হয়ে ভিনু মানকড় ট্রফিতে, যেখানে মাত্র ৫ ম্যাচে ৪০০ রান করে দলে নিজের জায়গা পাকা করেন।

এরপর একে একে খেলেন হেমান ট্রফি, কোচ বিহার ট্রফি, রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে—যেখানে একবার করেছেন ত্রিশত রান।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

LEAVE A REPLY