গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা দেশের সর্বোচ্চ। এ ছাড়া পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও বগুড়ায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
সৌদিতে আজ রাতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫৭ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালীতে ৯ মিলিমিটার, খেপুপাড়ায় ৮, কক্সবাজারের আমবাগানে ৫, কুতুবদিয়ায় ৯, সীতাকুণ্ডে ৩ ও চট্টগ্রামে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ইসলামী যুব ও ছাত্র কাফেলার কেন্দ্রীয় সম্মেলন চলছে (ভিডিওসহ)
এদিকে আজ শনিবার দেশজুড়ে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
পূবাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।










































