বাংলাদেশের ভালোবাসাটা খুব পিওর : শ্যাম ভট্টাচার্য

শ্যাম ভট্টাচার্য

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আলোচিত চরিত্র ‘জিল্লু’ ওরফে শ্যাম ভট্টাচার্য। সিনেমাটিতে শাকিব খানের বিশ্বস্ত সহচর হিসেবে অভিনয় করে দারুণ সাড়া ফেলে দিয়েছেন ওপার বাংলার এ অভিনেতা। সম্প্রতি ঢাকা এসেছেন শ্যাম। এসেই হাজির হন কালের কণ্ঠের স্টুডিওতে।

কালের কন্ঠের সেলিব্রেটি আড্ডায় এসে শ্যাম জানান, বাংলাদেশের দর্শকদের ভালোবাসাটা একদম পিওর। 

অনুষ্ঠানের এক পর্যায়ে শ্যাম ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতেও তিনি বাংলাদেশে কাজ করতে চান কি না? জবাবে শ্যাম বলেন, ‘অবশ্যই চাই। আপনারা চাইলেই হয়ে যাবে। দর্শকরাই তো পাওয়ারের জায়গাটা ধরে।

আমিও খুব চাইছি কাজ করার জন্য। বাংলাদেশের ভালোবাসাটা খুব পিওর। আমি বার বার সেটা পেতে চাই। আশা করি সেটা অর্জন করতে পারবো।

LEAVE A REPLY