কেন রানী মুখার্জিকে ফিরিয়ে দিয়েছিলেন আমির?

সংগৃহীত ছবি

সাইফ আলী খান এবং রানী মুখার্জি ২১ বছর আগে জুটি বেঁধেছিলেন ‘হাম তুম’ সিনেমায়। বিদেশি প্রেক্ষাপট, রোমান্টিক গান আর নায়ক-নায়িকার খুনসুটি—সব মিলিয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ছবিটি। প্রথম ছবিতেই রানী, সাইফ সফল জুটির তকমা পায়। তারপর একে একে বহু ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা।

কিন্তু জানেন কি, ছবিটিতে রানীর বিপরীতে প্রথমে সাইফের কাজ করার কথা ছিল না। প্রথমে নায়কের চরিত্রে ভাবা হয়েছিল হৃত্বিক রোশনকে। কিন্তু তিনি তখন রাজি হননি। তারপর করণের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব যায় আমির খানের কাছে।

বলিউডে রানী, আমির জুটি বরাবরই হিট। তাঁদের ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি, সেই সঙ্গে হিট গান। তাই আবারও রানী, আমির জুটিকে ফেরানোর পরিকল্পনা করেছিল প্রযোজক সংস্থা। কিন্তু কেন রানীর বিপরীতে কাজ করতে রাজি হলেন না আমির? 

না, সিনেমার কাস্ট বা প্রযোজনা সংস্থা নিয়ে কোনো সমস্যা ছিল না অভিনেতার।

সে সময় ভয়ংকর সময় পার করছিলেন অভিনেতা। তাই ‘হাম তুম’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন আমির।

ব্যক্তিগত জীবন ঠিক না থাকলে পেশাগত জীবনে তার প্রভাব পড়ে। অনেকেই নিজেদের জীবন দুই ভাগে ভাগ করতে পারেন না। তখনই হয় সমস্যা।সে সময় রিনা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। সবাই জানে, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তার পরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। 

সে সময় রিনার সঙ্গে একটি ভয়ংকর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আমির। তাই ‘হাম তুম’-এর চিত্রনাট্য শোনার আগেই ‘না’ করে দিয়েছিলেন আমির। তার পরেই করণ চরিত্রের জন্য সাইফকে বেছে নিয়েছিলেন পরিচালক।

LEAVE A REPLY