কানে আলিয়ার ক্যারিশমা, রাহার দেখভালে রণবীর

৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শেষ হয়েছে। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউড তারকাদের। এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কার কেমন সাজ-পোশাক তা নিয়ে উৎসুক থাকেন দর্শকরাও। এবারও ব্যতিক্রম নয়। এর মধ্যেই কানের মঞ্চে তার ক্যারিশমা দেখিয়েছেন আলিয়া ভাট। এ মুহূর্তে কান উৎসবে ব্যস্ততায় অভিনেত্রী। অন্যদিকে মুম্বাইয়ে রাহাকে সামলাচ্ছেন রণবীর কাপুর।

বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। সাধারণত নারীরা সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত থাকেন, এমন চিত্রই দেখা যায় হরহামেশা। কিন্তু তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটে না। আর অভিনেতা রণবীর যেন মোটেও তেমনটা নন। অন্তত স্ত্রী আলিয়ার কান জয়ের সময় তিনি যেভাবে বাবার দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। নেটিজেনরা তো অভিনেতাকে ‘সুপারড্যাড’ তকমা দিয়েই ফেলেছেন।

আপাতত কান উৎসবের মঞ্চে ব্যস্ত আলিয়া ভাট। প্রথমবার অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। প্রথম দিনের ফ্লোরাল পোশাকের ভিন্টেজ লুক মন ছুঁয়েছে সবার। আবার দ্বিতীয় দিনে গুচির শাড়ি পরে অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেত্রী।

এদিকে মা যখন কানের মঞ্চে ব্যস্ত, তখন মুম্বাইতে বাবার দেখভালে দিব্যি দিন কাটছে ছোট্ট রাহার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তেমনটিই দেখা গেছে। যেখানে দেখা মিলেছে—  রোববার দুপুরে বাবার সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছে রাহা। 

এদিন মেয়েকে নিয়ে মুম্বাইয়ের মাউন্ট মেরি গির্জায় যান অভিনেতা। গির্জায় ঢুকে বেশ কিছুক্ষণ বাবা ও মেয়ে সময় কাটান। এ সময় রণবীরের পরনে ছিল হালকা গেঞ্জি, প্যান্ট ও মাথায় টুপি। ছোট্ট রাহার পরনে গোলাপি ও সবুজের মিশেলে ফ্রক। পায়ে স্নিকার্স।

সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিওটি যেন বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। স্ত্রীর অনুপস্থিতিতে যেভাবে মেয়ের দায়িত্ব পালন করছেন রণবীর, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ তো আবার রণবীরকে ‘সুপারড্যাড’ তকমাও দিয়ে বসেছেন। রণবীরের সঙ্গে প্রায়ই দেখা যায় রাহাকে। বেশিরভাগ সময় সে বাবার কোলই জড়িয়ে থাকতে দেখা যায় খুদেকে। কেউ কেউ বলেন, রাহা নাকি বাবাকেই বেশি পছন্দ করেন। 

যদিও সন্তান জন্মের আগে রণবীর-আলিয়া নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন— সন্তানকে নিজেরাই বড় করবেন। এ ক্ষেত্রে কোনো ন্যানির সাহায্য নেবেন না। সে কারণে মা না থাকলে বাবা, আর বাবা ব্যস্ত থাকলে মায়ের সঙ্গে সময় কাটে রাহার।

উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল পাক-ভারত যুদ্ধের কারণে কান চলচ্চিত্র উৎসবে এ বছর যোগ দেবেন না, সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। কিন্তু আবার সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। পরিকল্পনা অটুট রাখেন। সব আলোচনা নস্যাৎ করে ফ্যাশনের শহর ফ্রান্সের উদ্দেশে রওনা দেন আলিয়া ভাট। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়াকে। তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলও।

LEAVE A REPLY