প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুরের সঙ্গে সঞ্জয় কাপুর
ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর ১২ জুন লন্ডনে হার্ট অ্যাটাকে মারা গেছেন। অটো নির্মাতা সংস্থা সোনা কমস্টারের প্রধান ছিলেন সঞ্জয় কাপুর। অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে তিনি বলিউড অঙ্গনেও বেশ সমাদৃত ছিলেন। মৃত্যুর এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৯ জুন) শেষকৃত্য সম্পন্ন হয়েছে সঞ্জয়ের।
এদিকে, সঞ্জয়ের মৃত্যুর সময়কালের একটি ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিওটি সঞ্জয়ের হার্ট অ্যাটাকের সময় ধারণকৃত মনে করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্জয় মাটিতে পড়ে রয়েছেন এবং মেডিক্যাল টিমের সদস্যরা তাকে সিপিআর দিচ্ছেন। মাটিতে শুয়ে থাকা সঞ্জয়কে ঘিরে দাঁড়িয়ে রয়েছে মেডিক্যাল টিম।
তাকে হাসপাতালে নেওয়ার আগে সব ধরনের চেষ্টা করা হচ্ছে জীবন বাঁচানোর। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
গত ১২ জুন ইংল্যান্ডে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। ১৯ জুন দিল্লিতে যখন সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয়।
তখন কারিশমা কাপুর, তার সন্তানরা, বোন কারিনা কাপুর খান ও সাইফ আলী খানও সেখানে উপস্থিত ছিলেন। কারিনাকে এই সময়ে তার বোনপো, বোনঝিকে সামলাতে দেখা যায়। শেষকৃত্য চলাকালীন কারিশমা নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। অভিনেত্রীকে কান্নারত অবস্থায় দেখা যায় প্রাক্তন স্বামীকে শেষ বিদায় জানাতে।
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুললেন স্বামী
সঞ্জয় কাপুর এবং কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
২০১৬ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। এরপর ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। দুজনের সেই সংসারে একটি ছেলে রয়েছে। তবে কারিশমার সঙ্গে বিচ্ছেদ হলেও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন সঞ্জয়। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত দুজনকে। প্রাক্তন স্বামীর এমন মৃত্যুতে ভেঙে পড়তে দেখা গেছে কারিশমা কাপুরকেও।











































