তিন বছর পর শ্রীলঙ্কার টেস্ট দলে বাঁহাতি স্পিনার

আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন ভেল্লালাগে। ছবি : ক্রিকইনফো

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াডে পরিবর্তন আসবে এটা নিশ্চিতই ছিল। তবে সেটা একজনের বিপরীতে দুজন হবে তা নিশ্চিত ছিল না। কারণ অ্যাঞ্জেলো ম্যাথিউসের না থাকাটা নিশ্চিতই ছিল। গল টেস্ট শেষেই বিদায়ের ঘোষণা আগেই দিয়ে রাখেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।

ম্যাথিউসের বদলি হিসেবে দুনিথ ভেল্লালাগেকে নিয়েছে শ্রীলঙ্কা। এতে ৩ বছর পর দলে ফিরলেন তিনি। ক্যারিয়ারের একমাত্র টেস্টটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেন গলে। অন্যদিকে পেসার মিলন রত্নায়েকে বাদ দিয়েছে তারা।

গলে সাইড স্ট্রেইনে ব্যথা পান তিনি। তার পরিবর্তে বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোকে দলে নিয়েছে লঙ্কানরা। ফার্নান্দো ফিরেছেন প্রায় ৭ মাস পর। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন তিনি।

আগামী ২৫ জুন শুরু হবে কলম্বো টেস্ট। দুই টেস্টের প্রথমটি ড্র হয়। গলে উভয় দলের ব্যাটাররাই দাপট দেখিয়েছেন। রানবন্যার টেস্টে মোট ৪টি সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের তিনটি।

দুটিই হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অন্যটি মুশফিকুর রহিমের। আর শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরিটি করেছেন পাথুম নিশাঙ্কা।

কলম্বো টেস্টে শ্রীলঙ্কা স্কোয়াড : 

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া, বিশ্ব ফার্নান্দো, আসিতা ফার্নান্ডো, কাসুন রাজিতা ও ইসিতা ভিজেসুন্দ্রা।

LEAVE A REPLY