মুরাদনগরে ধর্ষণের অভিযোগে আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক রাত ৮টার দিকে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ঘটনাটি ঘটে। শুক্রবার (২৭ জুন) দুপুরে মামলাটি করা হয়।

পরে শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা পুলিশ সুপার জানিয়েছে, ওই আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত।

আর ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন আনুমানিক রাত ৮টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ফজর (৩৬) একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় মামলা হয়। এই ঘটনায় মুরাদনগর থানা পুলিশ কর্তৃক অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রচেষ্টা অব্যাহত। ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের মধ্যে ৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY