এফবিসিসিআই নির্বাচন : সময় বাড়ল আরো ৪৫ দিন

সংগৃহীত ছবি

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২৬ ও ২০২৬-২৭) এর সময় আরো ৪৫ দিন বৃদ্ধি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২ জুলাই) এফবিসিসিআইয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আরো পড়ুন

মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নতুন সময়সীমা অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড নির্বাচন আয়োজনের পুনঃতফসিল শিগগিরই ঘোষণা করবে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৮ জুন এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল এফবিসিসিআই নির্বাচন বোর্ড।

তখন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর। 

LEAVE A REPLY