সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) বার্ষিক সাধারণ সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। রবিবার (১৪ জুন) সিডনির ওয়ালি ক্রিকের ‘রোয়ার্স অন কুকস রিভার’ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সংগঠনের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ড. আয়াজ চৌধুরী এবং কামরুল ইসলাম, সিএ। তাঁদের তত্ত্বাবধানে সদস্যদের সম্মতিক্রমে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটিতে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ফয়েজ দেওয়ান
এবং সাধারণ সম্পাদক হিসেবে এ এইচ এম মোতাসিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারপারসনের দুটি পদে আবু শাহাদাত সরকার ও মো. শাহিনুল ইসলাম
নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহকারী সম্পাদক পদে সাজেদা আক্তার ও দিদারুল খান
এবং ট্রেজারার হিসেবে সৈয়দ মাহবুব মুর্শেদ এবং সহকারী ট্রেজারার হিসেবে কে এম সাইদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—মো. মশিউর রহমান, হেমা জোয়ার্দার, মো. সাজেদুল ইসলাম, সাজ্জাদ হক, আশিক নাজিম, ম. আরিফ সরকার, মহিব্বুর রহমান এবং মো. ইকবাল ইউসুফ টুটুল।
নবনির্বাচিত কমিটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পেশাগত নেটওয়ার্কিং এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সভায় বিদায়ী কমিটির অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এবং সংগঠনের সকল সদস্যকে তাঁদের অব্যাহত সহযোগিতা, অংশগ্রহণ ও আস্থার জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন রিটার্নিং অফিসারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল ভবিষ্যতেও অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে কাজ করে যাবে।









































