শর্টস পরে ছবি দিলেন সুহানা, শাহরুখের মন্তব্য ঘিরে আলোচনা

সুহানা খান ও শাহরুখ খান

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খানের একটি নতুন ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। সম্প্রতি হলুদ রঙের শর্টস ও ফুল-স্লিভ কোটি পরা একটি ছবি পোস্ট করেন সুহানা, আর তাতে শাহরুখের একটি মন্তব্য ভাইরাল হয়। তার মজার ও মিষ্টি মন্তব্যটি মুহূর্তেই তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

পোস্টে সুহানাকে তার ভাই আরিয়ান খানের পরিচালিত সিরিজের গান ‘বাদলি সি হাওয়া হ্যায়’-এর সঙ্গে একটি নতুন লুকে দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’।

সুহানা খানের নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। আর তাতে বাড়তি মাত্রা যোগ করেছেন স্বয়ং শাহরুখ খান। ইনস্টাগ্রামে বাদশাহর নজরকাড়া কমেন্ট।

লিখেছেন— ‘ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি’। মেয়ের ছবিতে বাবার মিষ্টি মন্তব্য মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে নেটফ্লিক্সে সুহানার অভিষেক হয়েছিল। এবার তিনি বাবার সঙ্গে বড় পর্দায় আসছেন ‘কিং’ ছবিতে।

‘কিং’ সিনেমাটি শুরুতেই পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে ‘কিং’-এর দায়িত্ব পান সিদ্ধার্থ আনন্দ। আর সিনেমায় অভিনয়ে আছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা প্রমুখ।

LEAVE A REPLY