ইমন চক্রবর্তী
কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এমন বিস্ফোরক খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) থেকেই গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। কাছের মানুষরাও ব্যাকুল হয়ে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন ইমনের সঙ্গে। সত্যিই কি কোনও ঝড় বয়ে গেছে তার ব্যক্তিজীবনে? এমনকী ইমনের বাবার কানেও এমন খবর পৌঁছে যায়।
শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং গায়িকা। ঘটনার জেরে ইমন চক্রবর্তী এতটাই বিরক্ত যে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠতে বাধ্য হন তিনি।
ইমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গেছি।
তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। তখন আর এড়িয়ে যেতে পারলাম না। বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা করা হতো না।যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। অত্যন্ত বিরক্তিকর এবং লজ্জার বিষয়। আর কত নিচে নামবে?’
এবার সারজিস আলমকে নিয়ে জয়ের পোস্ট
এ ঘটনায় বিব্রত ইমনের স্বামী সুরকার নীলাঞ্জন ঘোষ। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ইমনকে নাকি মারধর করেছি! শুধুই মারধর নয়, ওকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছি।
এ রকম ভুয়া খবর শুনে ওর বাবা কষ্ট পাচ্ছেন। সেটাই স্বাভাবিক। এর থেকে খারাপ আর কী হবে?”
উল্লেখ্য, ২০১৭ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ইমন চক্রবর্তী। অন্যদিক সংগীত পরিচালক হিসেবে নীলাঞ্জন ঘোষের বেশ খ্যাতি রয়েছে। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন এ সংগীত জুটি।










































