ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সংগৃহীত ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ছাড়েন জেনারেল ওয়াকার।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

LEAVE A REPLY