নেটিজেনরা অনেকেই শবনম ফারিয়াকে এই লুকে দেখে কটাক্ষ করছেন। অবশ্য কেউ কেউ শবনম ফারিয়াকে বাহবাও জানাচ্ছেন।
তবে এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন শবনম ফারিয়া।
তার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।








































