শিয়ারারের আরেক রেকর্ডে চোখ হালান্ডের

আর্লিং হালান্ড যেন রেকর্ড ভাঙার জন্যই মাঠে নামেন। ফুলহামের বিপক্ষে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির ৫-৪ গোলের জয়ে নরওয়েজিয়ান স্ট্রাইকার করলেন আরেকটি ইতিহাস। ম্যাচের শুরুতেই করা তার গোলটি ছিল প্রিমিয়ার লিগে ব্যক্তিগত ১০০তম গোল। আর তাতেই লিগ ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে গোলের সেঞ্চুরি করলেন তিনি।

এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে মাত্র ১১১ ম্যাচে। 

আগের রেকর্ডটি ছিল অ্যালান শিয়ারের, যিনি ১২৪ ম্যাচে ছুঁয়েছিলেন ১০০ গোলের মাইলফলক। হালান্ড সেই রেকর্ড ১৩ ম্যাচ কম খেলেই ভেঙে দিয়েছেন।

নিউক্যাসল ও ইংল্যান্ডের কিংবদন্তি শিয়ারারের আরেকটি রেকর্ডও এখন হালান্ডের নাগালে।

শিয়ারার পুরো প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৬০ গোলের মালিক। ২৫ বছর বয়সী হালান্ডকে অনেকে সেই রেকর্ড ছোঁয়ার সক্ষম মনে করছেন।

হালান্ড স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি রেকর্ডটা জানি। কিন্তু এ নিয়ে খুব বেশি ভাবতে চাই না…’

LEAVE A REPLY