অপরাজিত ২০২ রান করে গেইলকে ছাড়িয়ে গেলেন গ্রিভস

অপরাজিত ২০২ রান করেন গ্রিভস।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অবিশ্বাস্য এক লড়াইয়ে ড্র ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ও কেমার রোচের অদম্য ফিফটি। দু’জনের যৌথ দৃঢ়তায় ৫৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করেও ক্যারিবিয়ানরা ম্যাচ বাঁচিয়ে ফেলেছে ইতিহাস গড়ে।

শেষদিন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষ করে ৬ উইকেটে ৪৫৭ রানে।

ব্যাট করেছে ১৬৩.৩ ওভার, যা তাদের চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ টিকে থাকার নজির।

গ্রিভসের ইনিংস দলকে শুধু বাঁচায়নি, টেস্ট ইতিহাসেও যোগ করেছে নতুন অধ্যায়। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। অপরাজিত ২০২ রান করে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক।

শীর্ষে আছেন এস. এম. নার্স (২৫৮), এরপর ড্যারেন ব্রাভো (২১৮) ও গর্ডন গ্রিনিজ (২১৩)।

অন্য পাশে অনবদ্য প্রতিরোধ গড়েন রোচ। বোলিংয়ে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও নায়ক তিনি। ২৩৩ বল খেলেই ৫৮ রান, তাতেই গ্রেভসকে নিয়ে করেন ১৮০ রানের অপরাজিত সপ্তম উইকেট জুটি, যা ওয়েস্ট ইন্ডিজ ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

এ ছাড়া ৩৭ বছর ১৫৯ দিনে রোচ হয়ে গেলেন টেস্টে একই ম্যাচে ফাইফার + ফিফটি করা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার। তার ওপরে শুধু ভারতীয় কিংবদন্তি রবীচন্দ্রন অশ্বিন।

LEAVE A REPLY