‘ডন ৩’-এ কি ফিরবেন শাহরুখ?

সংগৃহীত ছবি

ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-এর কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না। প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিতর্ক শুরু হয়।

মাসখানেক আগে সেই বিতর্কে নতুন মোড় আসে, যখন জানা যায়— রণবীর সিং আর ‘ডন ৩’-এর অংশ নন।

এর মধ্যেই ফের শোরগোল, ডনের চরিত্রে নাকি আবারও ফিরতে পারেন শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খান ছবিতে ফিরতে আগ্রহী হলেও একটি শর্ত রেখেছেন। 

জানা যাচ্ছে, ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি কুমার যদি ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত হন, তবেই শাহরুখ এই ছবিতে কাজ করতে রাজি হবেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে রণবীর সিংয়ের বিপরীতে ছবির প্রধান নারী চরিত্রে কিয়ারা আদভানির নাম শোনা গিয়েছিল। পরে জানা যায়, কিয়ারাও এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় এবার শোনা যাচ্ছে কৃতি শ্যাননের নাম।

এদিকে ছবির খলনায়ক নির্বাচন নিয়েও চলছে জল্পনা।

সূত্রের খবর, বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনই নাকি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

সব মিলিয়ে ‘ডন ৩’ ঘিরে অনিশ্চয়তা ও কৌতূহল ক্রমশ বাড়ছে দর্শকমহলে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY