ছবিসূত্র : সংগৃহীত
ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লার কাছে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, সোমবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুল্লার কাছে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে বারামুলা জেলায় ভূমিকম্প আঘাত হানে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এনসিএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি ভারতীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর উপকেন্দ্র ছিল কাশ্মীর উপত্যকার বারামুল্লা শহরের কাছে।
এনসিএস জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯ দশমিক ০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৭৮ ডিগ্রি। এনসিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪.৭ হিসেবে নথিভুক্ত হয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা।
এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
সূত্র : দ্য ইকোনমিক্স টাইমস।









































