সংগৃহীত ছবি
সৌদি ক্লাব আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে যোগ দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। রিয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ থাকলেও এখন পথের বাধা হয়ে গেলেন এই ফরাসি ফরোয়ার্ড। কেননা রোনালদোর আল-নাসরের বিপক্ষে শিরোপা দৌড়ে আছে বেনজেমার আল-হিলাল।
ব্যালন ডি’অরজয়ী বেনজেমা গতকাল সোমবার আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।
বর্তমানে রোনালদোর আল-নাসর থেকে এক পয়েন্টে এগিয়ে আছে আল-হিলাল।
গেল মৌসুমে আল-ইত্তিহাদের সৌদি লিগ শিরোপা ও কিংস কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বেনজেমা। বিপরীতে সৌদিতে এসে এখনো লিগ শিরোপা অধরা রয়ে গেছে রোনালদোর।
দলবদল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে রোনালদোর অসন্তুষ্টির কথা প্রকাশ পাওয়ার পর এই দলবদলের খবর সামনে আসল।
আল-হিলাল সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ।










































