গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। এতে জড়িত না হলেও ওয়াশিংটনকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন। তবে যুদ্ধে জড়ালে পরিণতি ২০০৩ সালে ইরাক আগ্রাসনের মতো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানে হামলার বিষয়ে যুক্তরাজ্যকে খুব সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভি। তিনি কুয়েনসবার্গকে দেওয়া এক রেকর্ড করা সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, ‘যুদ্ধে জড়ানোর ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন’।
আলী মুসাভি কুয়েনসবার্গকে বলেন, যুক্তরাজ্য যদি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলায় সরাসরি যোগ দেয়, তবে তার দেশের ‘আত্মরক্ষার অধিকার’ থাকবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, ইরান ব্রিটিশ সরকার এবং অন্যদের কাছ থেকে তাদের কর্মকাণ্ডে ‘অত্যন্ত বিচক্ষণতা ও সতর্কতা’ আশা করে।
যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে—যাকে মন্ত্রীরা ইরানি স্থাপনার ওপর ‘প্রতিরক্ষামূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।
তবে যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সরাসরি হামলায় অংশ নেয়নি।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাজ্য এই ‘আগ্রাসনে জড়িত নয়’ এটি একটি ভালো দিক।
তিনি আরও বলেন, তার বিশ্বাস ব্রিটিশ সরকার ২০০৩ সালের ইরাক আক্রমণ থেকে শিক্ষা গ্রহণ করেছে।
সূত্র: বিবিসি।









































