ট্রাম্পকে ‘বিপজ্জনক বর্জ্য’ দেখিয়ে ইরানি দূতাবাসের ব্যঙ্গ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার খবরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিম ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস।

বুধবার দূতাবাসের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়।এর ক্যাপশনে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’।

ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের আদলে তৈরি একটি চরিত্রকে স্যুট পরা কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি ময়লার পাত্রে ফেলে দেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কূটনৈতিক মিশনের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এ ধরনের ব্যঙ্গাত্মক মিম প্রকাশের ঘটনা বিরল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার খবরের পর ইরানি দূতাবাসের এই পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

LEAVE A REPLY