‘ইরান যুদ্ধে একমাত্র বিজয়ী রাশিয়া’

ফাইল ছবি : রয়টার্স

ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে এখন পর্যন্ত একমাত্র লাভবান হয়েছে রাশিয়া, কারণ জ্বালানির দাম বেড়ে গেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের প্রতি আন্তর্জাতিক মনোযোগ কমে গেছে।

ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় কোস্তা বলেন, ‘এখন পর্যন্ত এই যুদ্ধে একমাত্র বিজয়ী রাশিয়া।’

তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়ায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য রাশিয়া নতুন অর্থনৈতিক সম্পদ পাচ্ছে। এ ছাড়া যে সামরিক সক্ষমতা ইউক্রেনকে সহায়তার জন্য পাঠানো যেতে পারত, তা অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

আর মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় ইউক্রেন ফ্রন্টের প্রতি মনোযোগও কমে গেছে।’

কোস্তা বলেন, আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে রক্ষা করা ইউরোপীয় ইউনিয়নের জন্য জরুরি, যা তার মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘স্বাধীনতা ও মানবাধিকার বোমা দিয়ে অর্জন করা যায় না।

কেবল আন্তর্জাতিক আইনই এগুলো রক্ষা করতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই আরো উত্তেজনা বৃদ্ধি এড়াতে হবে। এ ধরনের পথ মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং তার বাইরের অঞ্চলগুলোর জন্যও হুমকি সৃষ্টি করে।’

LEAVE A REPLY