শীর্ষ ইরানি কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠিত হবে আজ

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সহযোগী সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আজ তেহরানে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানটি ৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় নিহত ৮৪ জন নাবিকের স্মরণেও আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার ইরান ঘোষণা করে, ইসরায়েলি হামলায় লারিজানি ও সোলেইমানি উভয়েই নিহত হয়েছেন এবং এই মৃত্যুর পর ইরানের সেনাপ্রধান আমির হাতামি ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি দিয়েছেন।

মঙ্গলবার রাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে, তারা একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে।এর কয়েক ঘণ্টা পর ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।

সূত্র : বিবিসি
 

LEAVE A REPLY