ক্যান্সারের সঙ্গে লড়ছেন পিটার বাটলার। ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় এমন দুঃসংবাদ পান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ।সিঙ্গাপুরের বিপক্ষে আগামী মাসে হতে যাওয়া দুই প্রীতি ম্যাচে তাই তাকে পাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাটলারকে না পাওয়ায় তাঁর পরিবর্তে এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এক মাসের জন্য বাংলাদেশের ডাগআউটে দাঁড়াবেন ফরাসি কোচ। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
গত ২৯ অক্টোবর গুরুতর অসুস্থতা নিয়ে ইংল্যান্ডে যান বাটলার। পরীক্ষার পর জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত তিনি। তার অনুপস্থিতিতে চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে দলের অনুশীলন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপাতত বাটলারের পাঠানো নির্দেশনায় কাজ করছেন আবুল ও লিনা।
আগামী ডিসেম্বর পর্যন্ত বাটলারের সঙ্গে চুক্তি রয়েছে বাফুফের।









































