গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল উন্মাদনাই মজেছে পুরো বিশ্ব। সব দলই ব্যস্ত সময় পার করছে নিজেদের গুছিয়ে নিতে। এরই মাঝে চাউর হয়েছে আর্জেন্টাইন সেনসেশন এনজো ফার্নান্দেজের চেলসি ছাড়ার খবর।
তবে এখনও গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শুরু না হলেও রিয়াল মাদ্রিদের সম্ভাব্য নতুন সাইনিং নিয়ে ইতোমধ্যেই সরগরম সমর্থকরা।
সম্প্রতি এনজো ফার্নান্দেজ কে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে মাদ্রিদ শহরের প্রশংসায় আলোচনা আরও তুঙ্গে উঠে আসে।
সম্প্রতি লুজু টেলিভিশনে এক সাক্ষাৎকারে এনজো ফার্নান্দেজ মাদ্রিদ শহরের প্রশংসা করেন জানান, ইউরোপে বসবাসের জন্য তিনি এই শহরটিকেই বেছে নিতে চান।
এসময় তিনি আরো যোগ করে বলেন, “আমি সবসময় আমার স্ত্রীকে বলি, যদি ইউরোপের কোনো শহর বেছে নিতে হয়, তাহলে সেটা হবে মাদ্রিদ।
এটা অনেকটা বুয়েনস এইরেসের মতো খাবার, পরিবেশ সবকিছুই।”
এছাড়াও তিনি টনি ক্রুস ও লুকা মড্রিচের প্রশংসা করেন, যা রিয়েল মাদ্রিদে তার সম্ভাব্য যোগদানের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
উল্লেখ্য, চেলসিতে এনজোর পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে তেমন ধারাবাহিক নয়, বিশেষ করে কোচ এনজো মারেস্কা বরখাস্ত হওয়ার পর। পাশাপাশি, সতীর্থদের সঙ্গে মাঠে তার কিছু আচরণ নিয়েও ড্রেসিংরুমে অসন্তোষের খবর ছড়িয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এসব পরিস্থিতি মিলিয়ে ফার্নান্দেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য যে, এনজো ফার্নান্দেজ ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হিসেবে বিবেচিত এবং ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত চেলসির সঙ্গে তার চুক্তি রয়েছে, যার অর্থ হল যেকোনো সম্ভাব্য স্থানান্তরের জন্য একটি মোটা অঙ্কের ট্রান্সফার ফি প্রয়োজন হবে। যা ১০০ মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে বলে জানা গেছে।











































