দক্ষিণ আফ্রিকায় অচেনা কন্ডিশন নিয়ে সতর্ক করলেন স্টার্ক

আগামী ৯ অক্টোবর ডারহাম টেস্টের মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন টেস্ট সিরিজ নিয়ে এক অজানা আশঙ্কায় ভুগছেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের প্রধান অস্ত্র মিচেল স্টার্ক।তিনি বলেছেন, এই অসময়ে দক্ষিণ আফ্রিকা সফর দুই দলের জন্যই এক অজানা পরিস্থিতির জন্ম দিয়েছে। বিশেষ করে বৃষ্টি এবং প্রাক-মৌসুমের অপরিচিত কন্ডিশন (আবহাওয়া ও পিচ) এই সিরিজের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টার্ক বলেন, ‘এখানে একটি অজানা পরিস্থিতি রয়েছে। তবে এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং সামনে যে পরিস্থিতিই আসুক না কেন, আপনাকে সেটার সঙ্গেই মানিয়ে নিতে হবে।’

আগামীকাল বৃহস্পতিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের সূচনা করবে ক্যাঙ্গারুরা। অক্টোবর মাসে প্রচুর বৃষ্টি হয় দক্ষিণ আফ্রিকায়। তাই টেস্ট ম্যাচগুলো জন্য যা বড় বাধা হয়ে দাঁড়াবে। 

বৃষ্টি একটি বড় বাধা হয়ে দাঁড়ানোবে উল্লেখ করে স্টার্ক জানিয়েছেন, এবারের কন্ডিশন দেশটির প্রথাগত আবহাওয়ার চেয়ে অনেকটাই আলাদা হতে পারে।

৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার—যিনি ডরবান মাঠে অস্ট্রেলিয়ার খেলা সর্বশেষ টেস্ট ম্যাচে ৯টি উইকেট নিয়েছিলেন—জানান সাম্প্রতিক ভেজা আবহাওয়ার কারণে পিচ সাধারণত শুষ্ক থাকার বদলে ভিন্ন রূপ নিতে পারে। সাধারণত এখানকার শুষ্ক কন্ডিশন রিভার্স সুইংয়ে সাহায্য করলেও এবার পরিস্থিতি ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্টার্ক আরো যোগ করেন, ‘এখানকার আবহাওয়া বেশ ভ্যাপসা ও আর্দ্র। আমরা এখানে আসার আগেই বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল। মৌসুমের এই সময়ে সাধারণত যে শুষ্ক ভাব থাকে, তা হয়তো এখনই দেখা যাবে না।’

আগামী কয়েকটা দিন এবং ম্যাচের দিনগুলোতে আবহাওয়া কেমন রূপ নেয়, তা দেখা বেশ আকর্ষণীয় হতে পারে বলে যোগ করেন তিনি।

জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজে স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে ভালো করেছে নাথান এলিস। তার প্রশংসা করে স্টার্ক বলেন, ‘ওডিআই দলে নিজের জায়গা পাকাপোক্ত করার জন্য সে সত্যিই দারুণ পারফর্ম করছে এবং কোনো সন্দেহ নেই যে এই তিন ম্যাচেও সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। ’

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে।

LEAVE A REPLY