যুদ্ধ থামাতে ‘গঠনমূলক’ আলোচনা চায় তুরস্ক

সংগৃহীত ছবি

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি যুদ্ধবিরতির আলোচনায় দুই পক্ষকে ‘গঠনমূলক’ ভূমিকা নিতে আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার রয়টার্সের বরাতে এসব কথা জানায় সংবাদমাধ্যম দ্য ডন

তুরস্ক ন্যাটোর সদস্য এবং ইরানের প্রতিবেশী দেশ।

দেশটি যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী সমঝোতা ও শেষ পর্যন্ত টেকসই শান্তিতে রূপ দিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। তবে পরিস্থিতি যেন আরো জটিল বা নিয়ন্ত্রণ বাহিরে না যায়, সেদিকে লক্ষ্য থাকবে।’

আনকারাও বলেছে, ‘চলমান আলোচনাপ্রক্রিয়ায় পক্ষগুলো যেন গঠনমূলক থাকে—দেশটি এ প্রত্যাশা করে।

LEAVE A REPLY