ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে টটেনহাম। টানা ব্যর্থতায় জর্জরিত স্পার্স এখন ৪৯ বছর পর অবনমনের (রেলিগেশন) আশঙ্কায় পড়েছে।
গতরাতের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ ড্র করেছে টটেনহাম। যোগ করা সময়ে গোল হজমের ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া হয় তাদের।
ম্যাচে শুরুতে এগিয়ে যায় স্পার্স, পরে সমতায় ফেরে ব্রাইটন। দ্বিতীয়ার্ধে আবারও লিড নিলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি দলটি। রক্ষণভাগের ভুলে ম্যাচের শেষদিকে গোল হজম করে ড্র করতে বাধ্য হয় তারা।
এই ড্রয়ের ফলে টানা ১৫ ম্যাচ জয়হীন টটেনহাম লিগ টেবিলের নিচের দিকেই অবস্থান করছে।
হাতে আছে মাত্র পাঁচটি ম্যাচ, যেখানে অবনমন এড়াতে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।
১৯৭৭ সালের পর এই প্রথমবারের মতো দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ক্লাবটির সামনে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই ক্লাবের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকরা।







































