সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের আগে আরেকটি বড় দুঃসংবাদ পেল ব্রাজিল ফুটবল ভক্তরা। দীর্ঘ ছয় সপ্তাহ পর ইনজুরি থেকে ফিরেই আবারো হ্যামস্ট্রিং চোটের শঙ্কা নিয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান।
ডেইলি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের সময়ে উরুর পেশীতে অস্বস্তি অনুভব নিয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন চেলসি উইঙ্গার। চোটের বিষয় উদ্বেগ জানিয়ে চেলসির প্রধান কোচ লিয়াম রোজেনিওর বলেছেন, চোট সমস্যা ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
আবার চোট সমস্যা মানসিকভাবে ভেঙে পড়েছেন এস্তেভাও। ক্লাব মেডিক্যাল স্টাফের তথ্য অনুযায়ী, চেলসির তারকা আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। যা এক্স-রের পরেই ভালোভাবে বুঝা যাবে। চোট গুরুতর কিনা।
এদিকে চোট সংবাদের পর নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে টানা চতুর্থ পরাজয়ের স্বাদ পেল ব্লুজরা।
উল্লেখ, চলতি মৌসুমে ব্রাজিলিয়ান এই খেলোয়াড় লন্ডনের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬টি ম্যাচে অংশ নিয়ে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট রয়েছে।








































