শিশুদের জন্য দুটি বই লিখেছেন জামাল মুুসিয়ালা। ছবি : রয়টার্স
পায়ের জাদুতে সকলকে মুগ্ধ করছেন জামাল মুসিয়ালা। ফুটবলের বাইরে এবার অন্য এক দক্ষতাও দেখালেন জার্মানির উদীয়মান তারকা। হাতের দক্ষতা দেখিয়েছেন তিনি। ২৩ বছর বয়সী মিডফিল্ডার এখন থেকে শুধু ফুটবলার নন, লেখকও।
শিশুদের জন্য দুটি বই লিখেছেন মুসিয়ালা। তিনি একা নন, জুলিয়ান উল্ফের সঙ্গে যৌথভাবে লিখেছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার। বই দুটিতে উঠে এসেছে তার ফুটবলার হওয়ার গল্প। নামেও তারই ছাপ রয়েছে।
ওয়েটিঙ্গার প্রকাশনীর বই দুটির নাম ‘মাই ফুটবল অ্যাডভাঞ্চার বিগিনস’ এবং ‘মাই স্টার্ট অ্যাট বায়ার্ন’। প্রতিটি বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৪০ টাকা।
৭ বছর বয়সী শিশুদের কথা মাথায় রেখে লেখা হয়েছি বই দুটি। বাচ্চাদের যাতে পড়তে অসুবিধা না হয় তাই অনুচ্ছেদ ছোট ছোট করা হয়েছে।
আর অক্ষর বড় বড় করে লেখা হয়েছে। সঙ্গে কমিকের উপস্থাপনাও রাখা হয়েছে।











































