উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে তারই নির্বাচনী এলাকার ইমামদের একটি প্রতিনিধিদল। রবিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনস্থ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তারা।

 এ সময় তিনি বলেন, ‘আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে।

আজ আপনারা এসেছেন। ইতোপূর্বে খ্রিস্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সব শ্রেণি-পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।’

ডেপুটি স্পিকার বলেন, ‘আমি আপনাদের ভোটের দ্বারা সংসদ সদস‌্য নির্বাচিত হয়েছি।

আপনাদের কারণে আজ আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা, জবাবদিহি রয়েছে। উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।’

তিনি বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ‌্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে।

আমি শতভাগ সততার সঙ্গে চলেছি এবং সততার সঙ্গে কাজ করতে চাই।’

LEAVE A REPLY