দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্রে ফিরছেন জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী সিও ইয়ে-জি। জোসোন রাজবংশের ঐতিহাসিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ভৌতিক সিনেমা ‘গিউমওল্ডো’-তে মূল চরিত্রে দেখা যাবে তাকে।বি.ওয়েভ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ছবিটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কোরিয়ার জোসোন রাজবংশের ঐতিহাসিক নথিতে থাকা একটি নরমাংস ভক্ষণের ঘটনাকে ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটির কাহিনি। গল্পে দেখা যাবে, কিম জি হু (সিও ইয়ে-জি) একটি প্রশ্নের উত্তর খুঁজতে এক নির্জন ও রহস্যময় দ্বীপে ভ্রমণ করেন। সেখান থেকেই উন্মোচিত হতে থাকে বিভিন্ন অলৌকিক ও ভৌতিক ঘটনা।
ছবিটি পরিচালনা করছেন বেক ডং হুন, যিনি এর আগে আলোচিত ফুড ড্রামা ‘লে গ্র্যান্ড শেফ ২: কিমচি ব্যাটেল’ নির্মাণের জন্য পরিচিতি লাভ করেছিলেন।
অভিনেত্রী সিও ইয়ে-জিকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘রিকলড’ সিনেমায়। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকার পর এই থ্রিলার-হোরর প্রজেক্টটির মাধ্যমে তার বড় পর্দায় প্রত্যাবর্তন অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
২০১৯ সালের জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে আথিয়া শেঠি এবং কেএল রাহুলের প্রথম পরিচয় হয়। অল্পদিনেই তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। দীর্ঘ দিন প্রেম করার পর ২০২৩ সালে আথিয়ার বাবা সুনীল শেঠির খান্ডালার ফার্মহাউসে এক ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। গত বছর এই তারকা দম্পতির কোলজুড়ে আসে তাদের কন্যাসন্তান, যার নাম রাখা হয় এভারা বিপুল রাহুল।
চলচ্চিত্রের দুনিয়ায় ‘হিরো’ এবং ‘মুবারাকান’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত আথিয়া। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল দেবামিত্র বিসওয়াল পরিচালিত ‘মতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। দুবাইয়ে কর্মরত ৩৬ বছর বয়সী পুষ্পিন্দর ত্যাগী এবং নিজের শহরে পাত্র খুঁজতে থাকা তরুণী অনিতার গল্প নিয়ে গড়ে উঠেছিল সিনেমাটির কাহিনী।বাকি অংশ পড়ুন










































