এশিয়ান গেমসে বাংলাদেশের ঐতিহাসিক জয়

উজবেকিস্তানের বিপক্ষে গোলের পর মেয়েদের উচ্ছ্বাস। ছবি : এশিয়ান হকি ফেডারেশন

এশিয়ান গেমসের বাছাইপর্বটা ড্রয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী হকি দল। আজ ইতিহাস গড়েছে। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মেয়েরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম লিডও বাংলাদেশ নেয়। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন শারিকা সাফা। লিড নিয়ে অবশ্য প্রথম কোয়ার্টার শেষ করতে পারেনি বাংলাদেশ। ফিরতি মিনিটেই সমতায় ফেরে উজবেকিস্তান।

দ্বিতীয় কোয়ার্টারে আবার লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে গোলটি করেন কনা আক্তার। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ান আইরিন আক্তার। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন তিনি।

শেষ কোয়ার্টারের প্রথম মিনিটেই অবশ্য গোল হজম করে বাংলাদেশ। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোকে গোল পেলেও বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি উজবেকিস্তান। শেষে আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন মেয়েরা। এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলের ড্রয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।

এ জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার সম্ভাবনা জোরাল হয়েছে বাংলাদেশের।

৮ দলের এই টুর্নামেন্টের শীর্ষ চার দল জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলতে পারবে। এ বছরের সেপ্টেম্ব-অক্টোবরে হবে টুর্নামেন্টটি।

বর্তমানে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। আগামী রোববার বাংলাদেশের প্রতিপক্ষ হংকং

LEAVE A REPLY