প্রান্ত বদলের সময় অমিত-মুশফিক (ডানে)। ছবি : বিসিবি
জয়ের সুবাস গতকালই পেয়েছিল পূর্বাঞ্চল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। আজ সেই কাজটা সারলেন মুশফিকুর রহিম-মমিনুল হকরা। সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মধ্যাঞ্চলকে ইনিংস ও ৫৩ রানে হারিয়েছে পূর্বাঞ্চল।
৭ উইকেটে ৮২ রান নিয়ে আজ শেষ দিন শুরু করতে নামে মধ্যাঞ্চল। ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ লড়াই করতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংস ১০৩ রানে গুটিয়ে যায় তাদের। এতে ইনিংস ও ৫৩ রানের জয় পায় পূর্বাঞ্চল।
দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন মোসাদ্দেক হোসেন। বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইবাদত হোসেন।
এর আগে প্রথম ইনিংসে তিন ফিফটিতে ৩০৭ রান করেছিল মধ্যাঞ্চল। বিপরীতে একমাত্র ইনিংসে ৪৬৩ রান করেন পূর্বাঞ্চল।
দলের হয়ে ১৬২ রান করে ম্যাচসেরা হয়েছেন অমিত হাসান। এছাড়া ফিফটি পেয়েছেন মাহমুদুল হাসান জয় (৬৪), মুশফিক (৮৩) ও ইয়াসির আলী রাব্বি (৭৯*)।











































