ইতিহাস গড়লেন আমেরিকান উইঙ্গার ম্যাথিস আলবার্ট

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে অভিষেক হয়েই ইতিহাস গড়লেন আমেরিকান উইঙ্গার ম্যাথিস আলবার্ট। বুন্দেসলিগায় খেলা সর্বকনিষ্ঠ আমেরিকান হিসেবে রেকর্ড গড়েন ১৬ বছর বয়সী এই উইঙ্গার। ক্রিশ্চিয়ান পুলিসিক, জিও রেইনা এবং ক্লাবের হয়ে খেলা অন্যান্যদের পেছনে ফেলে সবচেয়ে কম বয়সী এখন ম্যাথিস আলবার্ট। ফ্রাইবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডের ৪-০ গোলের জয়ের ম্যাচে তিনি ৮৮তম মিনিটে মাঠে নামেন।

সিবিসি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুন্দেসলিগায় খেলা সর্বকনিষ্ঠ স্বদেশী রেইনার রেকর্ড ভেঙেছেন বরুসিয়ার সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। শনিবারের ম্যাচে ১৬ বছর ৩৪০ দিন বয়সে তার অভিষেক হয়। পুলিসিক এবং রেইনা উভয়েই ১৭ বছর বয়সে তাদের অভিষেক হয়েছিল।

২০২৫ সালের জুলাই মাসে ক্লাবের সাথে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করে ছিলেন আলবার্ট।

সাউথ কেরোলিনার গ্রিনভিলের বাসিন্দা। বাবা-মায়ের সূত্রে তিনি ফরাসি ও জার্মান নাগরিকত্বও পেয়েছেন। এই তরুণ উইঙ্গার লেফট উইংয়ে খেলে থাকেন। ড্রিবলিংয়ে যথেষ্ট পারদর্শি
 এই তরুণ ইতিমধ্যে বরুশিয়া যুব দক্ষতার প্রমাণ রেখেছে।

বয়স কম হওয়ায় এই পজিশনে খেলবেন নাকি পরিবর্তন করে উপরে উঠবেন তা বুঝতে কিছু সময় অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY