রাশমিকাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেন কৃতি?

সংগৃহীত ছবি

গত কয়েক বছরে রাশমিকা মান্দানা অভিনীত বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে সফল হয়েছে। যদিও সেগুলোর অনেকটাই ছিল নায়ককেন্দ্রিক। অন্যদিকে, কৃতি শ্যাননের কিছু সিনেমা ব্যবসায়িকভাবে খুব বেশি সফল না হলেও তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। 

কিছুদিন পরেই মুক্তি পাবে ‘ককটেল ২’ সিনেমা, যেখানে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে।

এরমধ্যেই প্রশ্ন উঠেছে, একই ছবিতে কাজ করতে গিয়ে রাশমিকাকে নিয়ে কৃতির মধ্যে কোনো অস্বস্তি বা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে কি না।

রাশমিকাকে নিয়ে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন না বলে জানিয়েছেন কৃতি শ্যানন। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

এ বিষয়ে কৃতি স্পষ্টভাবে জানান, তাঁর মনে এমন কোনো অনুভূতি নেই।

বরং রাশমিকার ব্যক্তিত্ব ও আচরণের প্রশংসা করেন তিনি। শুটিংয়ের সময় তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে বলেও জানান। 

কৃতির কথায়, ‘রাশমিকার মধ্যে কোনও নেতিবাচকতা নেই, শুধু ভালোবাসা আর ইতিবাচক মানসিকতা রয়েছে। ও খুবই আন্তরিক ও ভালো মানুষ।ওকে আমি খুব ভালোবাসি।’

হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ সিনেমায় কৃতি ও রাশমিকার পাশাপাশি দেখা যাবে শাহিদ কাপুরকে। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে একটি গানের দৃশ্য প্রকাশের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। 

এর আগেও রাশমিকার একটি সিনেমা মুক্তির সময় সোশ্যালে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন কৃতি।

সেই পোস্ট ঘিরেও তাঁদের বন্ধুত্ব নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ককটেল’। হোমি আদাজানিয়া পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি ও সাইফ আলি খান। বিশেষ করে ভেরোনিকা চরিত্রে দীপিকার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
 

LEAVE A REPLY