সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দলে তারকা নেইমার থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে।গেল সপ্তাহে ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের শেষ মুহূর্তে কোরতিবার সমর্থকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। এ সময় নেইমারকে লক্ষ্য করে কোরিতিবার এক সমর্থক চিৎকার করে বলেন উঠে ‘তুমি বিশ্বকাপে যাচ্ছ না’।
ব্রাজিলের কৌতো পেরেইরা স্টেডিয়ামে কোরিতিবার বিপক্ষে সান্তোস ২-০ গোলে জয়লাভ করে কোপা দো ব্রাজিলের ষষ্ঠ রাউন্ডে উন্নীত হয়েছে।
ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ৮৪ মিনিটে ক্লাব সর্তীথ গ্যাব্রিয়েল বারবোসার বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এবার ভক্তদের সঙ্গে আগের ঘটনাগুলোর মতো রাগান্বিত প্রতিক্রিয়া দেখাননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরিবর্তে নেই হাসিমুখে উত্তর দিলেন ‘আপনাদের বাড়িতেই থাকতে হবে।’
তবে ঘটনাটি থেকে বোঝা গেছে অতীত থেকে শিক্ষা নিয়েছেন নেইমার।আর কোনো বিতর্কে জড়ানো যাবে না, সেটা প্রতিপক্ষ দলের সমর্থক বা সান্তোসের। তিনি যেভাবে শান্তভাবে পরিস্থিতি সামলেছেন, তা সম্ভবত ব্রাজিল দলে তার সুযোগ নিয়ে অনেক বেশি আশাবাদী মানসিকতারই প্রতিফলন।











































