সংগৃহীত ছবি
আসন্ন ফিফা বিশ্বকাপের আর ২৬ দিন বাকি। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপের সুযোগ পাওয়ারা দল ঘোষণা শুরু করেছে।এর মধ্যে ব্যতিক্রম বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আজেন্টিনা। ঘোষণা করেছে ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক দল। আসন্ন বিশ্বকাপে দলের প্রাণভোমরা অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কি না, তা পরিষ্কার নয়। এই ধোঁয়াশা নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন সতীর্থ রদ্রিগো ডি পল।
বিশ্বকাপকে সামনে রেখে মেসির সঙ্গে মিলে সম্পূর্ণ ভিন্ন এক ‘স্পেশাল’ প্রস্তুতি নিচ্ছেন ডি পল। গত তিন মাস ধরে টানা অতিরিক্ত (ডাবল) সেশন অনুশীলন করছেন। জনপ্রিয় স্প্যানিশ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘লো দেল পোলো’তে এই গোপন তথ্য ফাঁস করেন তিনি।
এতে ২০২৬ বিশ্বকাপের আগে আরো একবার এই জুটির ভেলকি দেখার সুযোগ পাচ্ছে আলবিসেলেস্তা সমর্থকরা।
ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদন অনুযায়ী, পূর্ণ আত্মবিশ্বাস ও প্রবল জয়ের ক্ষুধা প্রকাশ করে রদ্রিগো দে পল বলেন, ‘দল শিরোপা ধরে রাখার জন্য নিজেদের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত রয়েছে।’
দে পল জানান, আর্জেন্টিনা দল বিশ্বকাপে নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখবে এবং পুনরায় অন্যতম প্রধান চরিত্র হয়ে উঠবে। পুরো দল নতুন করে আরও একটি বিশ্বকাপ জয়ের তীব্র আকাঙ্ক্ষা ও প্রত্যয় পোষণ করছে।
বিশ্বকাপে ডাক পাওয়া তরুণ ও নতুন খেলোয়াড়দের উদ্দেশে দে পলের বার্তা হলো—আর্জেন্টিনা দলে মানিয়ে নেওয়াটা এখন সহজ হয়ে গেছে এবং এই সিস্টেমের মধ্যে থেকে তাদের নির্ভার হয়ে খেলা উপভোগ করা উচিত।










































