সংগৃহীত ছবি
জমে উঠেছে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো। বড় কোনো অঘটনের শিকার হলে বড় দলগুলোকে মাঝারি সারির দেশের কাছে খোয়াতে হচ্ছে পয়েন্ট।তবে ব্যতিক্রম প্রথম ম্যাচে খেলতে নামা জার্মানি। নবাগত কুরাসাওকে ৭ গোল দিয়েও স্বস্তিতে নেই কিমিচ-হাভার্টজরা। অনুশীলন ক্যাম্পে সাপ আতঙ্কে ভুগছে দলটি।
গত রবিবার কুরাসাওকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিল ‘ডাই ম্যানশ্যাফট’রা।এরপর আইভরিকোস্টের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নিজেদের অনুশীলনে ঝালিয়ে নিতে নর্থ ক্যারোলাইনার ডব্লিউ ডেনি স্প্রি সকার স্টেডিয়ামে অনুশীলনে করছিল। এমন সময় মাঠে দেখা যায় বিষধর সাপ। তার পর থেকে কিছুটা আতঙ্কে রয়েছেন বিশ্বের প্রথম সারির ফুটবলারেরা।
এ নিয়ে জার্মান অধিনায়ক অধিনায়ক কিমিচ বলেছেন, অনুশীলনের সময় আমরা একটা সাপ দেখতে পাই।আমাদের বলা হয়েছিল, সাপটা বিষাক্ত। কাউকে ছোবল মারলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যাপারটা খুব মারাত্মক না হলেও বিপজ্জনক তো বটেই। আমরা জার্মানিতে বেশ নিশ্চিন্তে অনুশীলন করি। ওখানে এমন বিপজ্জনক প্রাণী নেই।
বিশ্বকাপে সাপের উপদ্রব এই প্রথম নয়। এর আগে সুইজারল্যান্ড, নরওয়ের অনুশীলন ক্যাম্পে সাপ দেখা গিয়েছে। আমেরিকার যেসব জায়গায় জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে ঘাঁটি গেড়েছে। সেই জায়গাগুলোতে বিভিন্ন রকম সাপ রয়েছে। কয়েকটি বিষধর প্রজাতির সাপও রয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলাইনার গ্রিনসবরো এলাকায় সাপের দেখা হামেশাই পাওয়া যায়।
স্থানীয় প্রশাসনও সাপের উপদ্রবের কথা মেনে নিয়েছেন। বিশ্বকাপ খেলতে আসা দলগুলোকে সতর্ক করে বলা হয়েছে, সাপ দেখলে সঙ্গে সঙ্গ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।











































