অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, দক্ষ কর্মী হিসেবে অভিবাসন কিংবা স্থায়ী বসবাসের সুযোগ নিয়ে আগ্রহীদের জন্য বিশেষ তথ্য ও পরামর্শ সেবা নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আইন প্রতিষ্ঠান প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্স। আগামী ১৩ থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত ঢাকায় প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা সরাসরি পরামর্শ ও তথ্যবিনিময় কার্যক্রম পরিচালনা করবেন।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৩৮ বছরেরও বেশি সময় ধরে আইনি ও অভিবাসন সেবা প্রদান করে আসছে। অভিবাসন আইন বিষয়ে বিশেষায়িত দক্ষতার কারণে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার অন্যতম সুপরিচিত মাইগ্রেশন ল’ ফার্ম হিসেবে পরিচিত।
বাংলাদেশ সফরের সময় অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা, স্কিলড মাইগ্রেশন, এমপ্লয়ার স্পন্সরশিপ, স্কিলস অ্যাসেসমেন্ট, ফ্যামিলি ভিসা, ভিজিটর ভিসা এবং পূর্বে প্রত্যাখ্যাত বা জটিল ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান অভিবাসন নীতি, দক্ষ পেশাজীবীদের চাহিদা এবং স্থায়ী বসবাসের সম্ভাব্য পথ নিয়েও আলোচনা করা হবে।

পরিচালক মোতাসিম বিল্লাহ
প্যারিশ পেশেন্সের ইতিহাস শুরু হয় ১৮৮৮ সালে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার আইনি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরবর্তীতে অভিবাসন আইন বিশেষজ্ঞ ডেভিড বিটেলের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশটির অন্যতম শীর্ষস্থানীয় অভিবাসন আইন প্রতিষ্ঠানে পরিণত হয় এবং আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করে।
বাংলাদেশ সফরে প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত থাকবেন পরিচালক মোতাসিম বিল্লাহ এবং নিবন্ধিত অভিবাসন আইনজীবী উসমান আলী। তারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা, কর্মসংস্থান, ব্যবসায়িক বিনিয়োগ এবং পারিবারিক পুনর্মিলন কর্মসূচির আওতায় ভিসা আবেদনকারীদের জন্য একক পরামর্শ সেশন পরিচালনা করবেন।

অভিবাসন আইনজীবী উসমান আলী
মোতাসিম বিল্লাহ বলেন, “বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা ও দক্ষ অভিবাসনের আগ্রহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেক আবেদনকারী সঠিক তথ্যের অভাবে বিভ্রান্ত হন। এই সফরের মাধ্যমে আগ্রহীরা অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি তথ্য ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।”
আয়োজকদের মতে, যারা অস্ট্রেলিয়ায় ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছেন অথবা ভিসা-সংক্রান্ত জটিল সমস্যার সমাধান খুঁজছেন, তাদের জন্য এই সফর বিশেষভাবে উপকারী হবে।
পরামর্শ সেশনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ ও নিবন্ধন:
নায়ন আহমেদ
মোবাইল: +৮৮০ ১৭১৯ ২৫০ ৮১৪
Parish Patience Immigration Lawyers
Level 3, 83 York Street
Sydney NSW 2000, Australia










































