রয়টার্স ছবি
ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ আবু খাম্মাশ। এরপর টানা ৯ দিন খোলা আকাশের নিছে পড়েছিল তার মরদেহ।অবশেষে অনুমতি পেয়ে ছেলে মরদেহ উদ্ধার করলেন মা।
আলজাজিরার এক প্রতিবেদনে স্বজনরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে অবস্থিত ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে ৯ দিন আগে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন তিনি।
পরিবারের দাবি, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর মরদেহটি দীর্ঘ সময় খোলা আকাশের নিছে পড়ে ছিল। মরদেহ উদ্ধারের অনুমতি পেতে তাদের নয় দিন অপেক্ষা করতে হয়েছে।
অবশেষে মরদেহটি একটি কালো ব্যাগে করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় খোলা স্থানে পড়ে থাকার কারণে মরদেহে পচন ধরেছিল বলে স্বজনরা জানান।









































