রেফারির দায়িত্ব থেকে অবসর নিলেন টেইলর। ছবি : রয়টার্স
মোবাইল নেটওয়ার্ক অপরাটর কোম্পানি রবির জনপ্রিয় অ্যাডটার কথা মনে হচ্ছে। শহর থাকা শিমুল নামে একজন মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে শিশুদের ইংরেজি শেখাচ্ছেন।
অ্যাডের শুরুটা হয়েছিল এভাবে, পুকুরের ঠান্ডা পানিতে গোসল করার পর সিরিতে বসে কাঁপছিল এক শিশু। ঠিক তখনই আরেক শিশু আসে গোসল করার জন্য। সিড়িতে বসে থাকা বালকটি অপরজনকে বলে, ‘পানিতে লাফ দিয়ে তো। খুব ঠান্ডা।’ তবে গোসলের জন্য আসা বালকটি প্রতি উত্তরে বলেন, ‘নিজের চরকায় তেল দাও।’
এটা বলেই পানিতে লাফ দেন সেই বালক। ডুব দিয়ে পানি থেকে মাথা ওপরে তুলতেই ঠান্ডায় জড়োসড়ো হয়ে বলতে থাকে, ‘পানি অসম্ভব ঠান্ডা।’ আর সিড়িতে বসে থাকা বালকটি তখন মুচকি হাসতে থাকেন।যেন হাসিতে বুঝিয়ে দিল—সে আমার থেকে যেন বেশি জানে।
অর্থাৎ, যেকোনো পরিস্থিতি সম্পর্কে তারাই ভালো জানেন যাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে। কিংবা বলা যায়, ন্যাড়া বারবার বেল তলায় যায় না। রেফারি অ্যান্থনি টেইলরের ক্ষেত্রেও যেন তেমনি। পরিস্থিতি সম্পর্কে অবগত থাকায় আর রেফারিং করতে চান না তিনি।তাই বিশ্বকাপ শেষ হতেই রেফারির দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ‘বাস্তবে’ ন্যাড়া মাথার ইংলিশ রেফারি।
সর্বোচ্চ পর্যায়ে ম্যাচ পরিচালনায় অসম্ভব চাপ থাকায় আর এই দায়িত্ব পালন করতে চান না টেইলর। ৪৭ বছর বয়সী রেফারি বলেছেন, ‘সর্বোচ্চ পর্যায়ের ম্যাচ পরিচালনা করাটা বিরাট সৌভাগ্যের। কিন্তু সব সময় অসম্ভব চাপ এবং কড়া নজরদারির মধ্যে থাকতে হয়। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এখনই সঠিক সময়। কর্মজীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে চাই।’
ইংল্যান্ডের নর্দান প্রিমিয়ার লিগ দিয়ে ২০০২ সালে টেইলরের রেফারিং ক্যারিয়ার শুরু হয়। এর পর সবুজ মাঠটিতে কাটিয়ে দিয়েছেন ২ যুগ। দীর্ঘ এই ক্যারিয়ারে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ বহু টুর্নামেন্টে বাঁশি বাজিয়েছেন। সবমিলিয়ে ৮৩১ ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
২০১৩ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন টেইলর। যার শেষটা টানলেন এবারের বিশ্বকাপ দিয়ে। শেষ ষোলোয় মুখোমুখি হওয়া স্পেন-পর্তুগালের ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ। সবমিলিয়ে ১৬৩ টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
ম্যাচ পরিচালনায় অনেক সুনাম রয়েছে টেইলরের। তবে সারাবিশ্বে ভূয়সী প্রশংসা পেয়েছেন ক্রিস্টিয়ান এরিকসনের জীবন বাঁচিয়ে। ২০২০ ইউরোর ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক-ফিনল্যান্ড। সেই ম্যাচ দায়িত্ব পালন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্কের ফরোয়ার্ড এরিকসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করেন তিনি। পরে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এরিকসনকে হাসপাতালে ভর্তি করানো হলে আবার স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। সেই ঘটনার জন্যই পরে প্রশংসিত হন টেইলর।









































