জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই

ভারতের ‘প্রজেক্ট ৭৫(আই)’ সাবমেরিন চুক্তিটি অবশেষে আরোর মুখ দেখতে যাচ্ছে। দেশটির বিশাল বড় প্রতিরক্ষা চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের জন্য খুব শীঘ্রই  প্রস্তাবটি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) সামনে উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রায় ৭০ হাজার কোটি টাকার এই প্রজেক্টটি জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমসি) এবং ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের (এমডিএল) যৌথ অংশীদারিতে পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

জানা গেছে, এই চুক্তিটি নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা চলছে। বাণিজ্যিক শর্তাবলি ও প্রযুক্তিগত খুঁটিনাটি নিয়ে আলোচনায় বারবার থমকে গেছে মেগাপ্রজেক্টটি।সিসিএসের অনুমোদনে অবশেষে চুক্তি স্বাক্ষর এবং কাজ শুরু পথ প্রশস্ত হয়েছে।

কোনো সিদ্ধান্ত আসার আগেই, টিকেএমএস নীরবে ভারতীয় অংশীদারদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা থেকে বোঝা যায় ভারতের সাবমেরিন ওয়ারফেয়ার সংস্থাটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে।

LEAVE A REPLY