‘নিয়ন্ত্রণহীন’ কুকুরের কামড়ে এক ব্যক্তির মৃত্যু, হত্যার সন্দেহে মালিক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডে কুকুরের কামড়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওয়েকফিল্ডের ক্যাল্ডার গ্রোভ এলাকার ব্ল্যাকার লেনের পাশে একটি পরিত্যক্ত ট্রেনলাইন ফুটপাতে এই ঘটনা ঘটে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এতে পুলিশ একটি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে । তাতে কুকুরটির মালিক ৫৫ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার দুপুর দেড়টায় দিকে ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি ফুটপাতে তর্কাতর্কির একপর্যায়ে ভুক্তভোগী ব্যক্তিটি কুকুরের কামড়ে মারাত্মক আহত হন। এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কুকুরের মালিক দাবিদার ব্যক্তিকে খুনের অপরাধ এবং জনসমক্ষে বিপজ্জনকভাবে অনিয়ন্ত্রিত কুকুর রাখার দায়ে গ্রেফতার করেছে পুলিশ। লোকটি পুলিশি হেফাজতে রয়েছে এবং পুলিশ এই ঘটনায় জড়িত কুকুরটিকেও জব্দ করেছে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখতে প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। বিশেষ করে ‌‘সোফি’ নামের এক নারীসহ যে দুজন ব্যক্তি আহত লোকটিকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।তাদের দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY