মৌসুমের শুরুতেই চোট সমস্যায় আলভারেজ

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল আতলেতিকো মাদ্রিদ। পেশির ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।রবিবার সান সেবাস্তিয়ানে সফরের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি তাকে।

ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের দলীয় অনুশীলন সেশনে পেশিতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন আলভারেস। পরবর্তীতে মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তাকে এই ম্যাচ থেকে বিশ্রামে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

গেল সপ্তাহে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চলতি মৌসুমে প্রথমবারের মতো পুরো ৯০ মিনিট খেলেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।সেই ধকল কাটিয়ে ওঠার আগেই এই চোট দলের প্রধান কোচ দিয়েগো সিমেওনের পরিকল্পনায় বড়সড় ধাক্কা খেলো। 

আলভারেজ ছাড়াও পেশির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তরুণ মিডফিল্ডার পাবলো বাররিওস। আর প্রাক-মৌসুম প্রস্তুতির সময়ে পাওয়া পেশির চোট থেকে এখনও সেরে না ওঠায় স্কোয়াডে নেই নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেকজান্ডার সরলোথ।

আলভারেসের এই চোট কতটা গুরুতর এবং তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে ক্লাবের চিকিৎসকরা নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।তবে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসকেরাও তার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ তিন তারকা না থাকলেও সোসিয়েদাদের মুখোমুখি হতে অভিজ্ঞ ও শক্তিশালী দল ঘোষণা করেছেন সিমিওনে—

গোলকিপার: হুয়ান মুসো, ইয়ান অবলাক, সালভাদোর এসকিবেল।

ডিফেন্ডার: ডেভিড হাঙ্কো, মার্ক পোবিল, ক্রিস্টিয়ান  রোমেরো, আলেহান্দ্রো গ্রিমালদো, রুবেন লে নরম্যান্ড, হোর্হে দোমিঙ্গেজ, দানি মার্তিনেজ।

মিডফিল্ডার: ওবেইদ ভার্গাস, রদ্রিগো মেন্দোজা, জনি কার্দোসো, কোকে রিমারেকসিওন, মার্কোস ইয়োরেন্তে, মোর্তেন হুলমান্ড, হাভি কাস্তিয়ো।

ফরোয়ার্ড: কাং-ইন লি, অ্যালেক্স বায়েনা, আদেমোলা লুকমান, জোনাথন ডেভিড, আর্নাউ ওরতিজ, জুলিয়ানো সিমিওনে।

LEAVE A REPLY