মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল, কে কী বললেন?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেমার একাধিক তারকা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, অনুপম খের, অনিল কাপুর, কঙ্গনা রানাউত, শিলপা শেঠি, জ্যাকি শ্রফসহ অনেকেই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।দক্ষিণী সিনেমা থেকেও মোহনলাল, মহেশ বাবু, চিরঞ্জীবী, নাগার্জুন, পবন কল্যাণ, মাম্মুট্টিসহ একাধিক তারকা শুভেচ্ছা জানান।

কী লিখলেন বলিউড তারকারা?

শাহরুখ খান এক্সে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। দেশকে অনুপ্রাণিত করার জন্য তাকে শক্তি ও ইতিবাচকতা দেওয়ার প্রার্থনাও করেন অভিনেতা।

jh

সালমান খান লেখেন, ‘জন্মদিন মুবারক হো, অনারেবল পিএম সাহাব।আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, নরেন্দ্র ভাই মোদী। জয় হিন্দ।’

h

অক্ষয় কুমার তার বার্তায় জন্মদিনকে সেবার সংকল্পের সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন, কারো উপকার করা, প্রয়োজনমতো কাউকে সাহায্য করা কিংবা কারো মুখে হাসি ফোটানোর সংকল্পের চেয়ে সুন্দরভাবে জন্মদিন উদ্‌যাপনের আর কী হতে পারে।প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি।

h

অনিল কাপুরও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য, শক্তি এবং দেশের সেবায় আরো একটি বছরের জন্য শুভকামনা জানান। রীতেশ দেশমুখ ও রণদীপ হুডাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

অনুপম এর একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীকে দীর্ঘ, সুস্থ ও আনন্দময় জীবনের শুভেচ্ছা জানান। কঙ্গনা রানাউতও মোদীর সঙ্গে ছবি পোস্ট করে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশসেবার শক্তি কামনা করেন।

শিলপা শেঠি একটি পুরনো ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন। জ্যাকি শ্রফও মোদির সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সুনীল শেঠি লিখেছেন, আগামী বছরটি যেন প্রধানমন্ত্রীর জন্য সুস্বাস্থ্য, শক্তি এবং দেশের সেবায় অবিচল থাকার বার্তা নিয়ে আসে। রাভিনা ট্যান্ডন, রাকেশ রোশন, কিরণ খের ও প্যারেশ রাওয়ালও শুভেচ্ছা জানিয়েছেন।

শত্রুঘ্ন সিনহা অবশ্য এক দিন আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন। মোদির সঙ্গে দুটি পুরনো ছবি পোস্ট করে তিনি লেখেন, পরদিনের শুভেচ্ছার ভিড়ে তার বার্তা হারিয়ে যেতে পারে বলেই আগেভাগে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা, সুখ, শান্তি ও দীর্ঘ জীবনের কামনা করেন।আরো পড়ুন

মোদির ৭৬তম জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা, বললেন ‘দেশকে অনুপ্রাণিত করুন’

মোদির ৭৬তম জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা, বললেন ‘দেশকে অনুপ্রাণিত করুন’

এ আর রহমানও 

বলিউডের পাশাপাশি সংগীত জগত থেকেও এসেছে শুভেচ্ছা। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রাভিনা ট্যান্ডন, রীতেশ দেশমুখ, শত্রুঘ্ন সিনহা ও কিরণ খেরের মতো শিল্পীদেরও শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছে আইএএনএস।

দক্ষিণী তারকাদের শুভেচ্ছাও

মালয়ালম সুপারস্টার মোহনলাল এক্সে লিখেছেন, প্রধানমন্ত্রীর দেশের অগ্রগতির প্রতি নিরলস অঙ্গীকার কোটি মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন অভিনেতা।

তেলুগু সুপারস্টার মহেশ বাবু মোদীকে এমন একজন নেতা হিসেবে উল্লেখ করেন, যিনি সবসময় কাজ করে চলেন এবং ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান মহেশ।

মেগাস্টার চিরঞ্জীবীও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও শক্তি কামনা করেন। নাগার্জুন লেখেন, প্রধানমন্ত্রীর শক্তি, প্রজ্ঞা ও দৃঢ়তা আরো বাড়ুক।

পবন কল্যাণও দীর্ঘ বার্তায় মোদীর জনসেবার কথা উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভিনেতা-রাজনীতিকের বার্তায় ‘সেবা সংকল্প অভিযান’-এর কথাও উঠে আসে।

মাম্মুট্টি সংক্ষিপ্ত বার্তায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী গৌতমীও মোদীর সুস্বাস্থ্য, সুখ ও শক্তি কামনা করে পোস্ট করেন।

তেলুগু অভিনেতা রাম চরণও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এক হাজার নারীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।

মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

এদিকে মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ নামে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।

LEAVE A REPLY