ফুড ডেলিভারির ছদ্মবেশে সাবেক প্রেমিকা ও তার সঙ্গীকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ডানে হত্যাকারী বো ল্যামারে কনডন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে জোড়া খুনের আগে ঘাতক পুলিশ কর্মকর্তা ‘উবার ইটস’ ডেলিভারি বয় হিসেবে ছদ্মবেশ ধারণ করে। নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে শুরু হওয়া বিচারে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।সোমবার (২১ সেপ্টেম্বর)  প্রসিকিউটররা এই তথ্য প্রকাশ করেছেন। 

জানা গেছে, সিডনির এক দম্পতিকে অফিসের বন্দুক দিয়ে হত্যা করার অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ল্যামারে কনডন। সাবেক প্রেমিকার প্রতি ঈর্ষান্বিত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটান তিনি। খবর বিবিসি

এতে ৩১ বছর বয়সী ল্যামারের বিরুদ্ধে হত্যা ও জোরপূর্বক প্রবেশের দুটি অভিযোগ আনা হয়েছে।তবে তিনি এই অভিযোগে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৪ সালে সিডনির প্যাডিংটন শহরের একটি বাড়িতে ল্যামারে কনডন তার সাবেক সঙ্গী ২৬ বছর বয়সী টিভি উপস্থাপক জেসি বেয়ার্ড এবং তার নতুন সঙ্গী ২৯ বছর বয়সী লুক ডেভিসকে গুলি করে হত্যা করেছিলেন।

হত্যার পর একটি সার্ফবোর্ড ব্যাগে করে লাশ দুটি নিয়ে সিডনি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে একটি গ্রীক অর্থোডক্স মঠের কাছে ফেলে আসেন।

প্রসিকিউটর ব্রেট হ্যাটফিল্ড জানিয়েছেন, বিচ্ছেদের পর লামারে জেসির প্রতি আরো দুর্বল হয়ে পড়েন এবং তাকে বিরক্ত করা শুরু করেন।ঘটনার দিন জেসির বাড়ির অন্য সদস্যরা কাজে বেরিয়ে যাওয়া পর্যন্ত তিনি বাইরে ৩ ঘণ্টা অপেক্ষা করেন। এরপর মোটরসাইকেলের হেলমেট ও হাই-ভিস জ্যাকেট পরে, হাতে একটি কাগজের ব্যাগ নিয়ে ‘উবার ইটস’ রাইডারের ছদ্মবেশে ঘরে প্রবেশ করেন।

 ঘরে ঢুকে তিনি অন-ডিউটি না থাকা সত্ত্বেও নিজের কাছে রাখা পুলিশের সরকারি পিস্তল দিয়ে রান্নাঘরে জেসিকে লক্ষ্য করে দুটি গুলি করেন। দ্বিতীয় গুলিটি মাথায় ‘এক্সিকিউশন-স্টাইল’-এ করা হয়েছিল। ওই সময় ঘরে থাকা লুক ডেভিস জরুরি সেবা নম্বরে কল করার চেষ্টা করলে ল্যামারে তাকেও দরজার ওপর দিয়ে গুলি করে হত্যা করেন।

চাঞ্চল্যকর মামলাটি আগামী ১২ সপ্তাহ চলার ধরে চলার কথা রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY